Views Bangladesh Logo

নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

ইতালিয়ান সাংবাদিক ও ফুটবলবিষয়ক তথ্যদাতা ফ্যাব্রিজিও রোমানোর যাচাইকৃত ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। সেখানে মেসির শেষ ম্যাচকে ‘শেষ নাচ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতীয় দলের সমর্থকদের সামনে বিদায় জানাতেই মেসি ওই ম্যাচে মাঠে নামবেন বলে পোস্টে জানানো হয়।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন। ফলে জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ নিয়ে যে দীর্ঘদিনের জল্পনা চলছিল, তা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে।

কয়েকদিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। এরপর থেকেই আর্জেন্টিনার হয়ে তার শেষ ম্যাচ কবে হবে, তা নিয়ে আলোচনা চলছিল। এবার ৬ অক্টোবরের ম্যাচটিকেই বিদায়ী মঞ্চ হিসেবে সামনে আনা হয়েছে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রতিটি ম্যাচই সমর্থকদের কাছে আলাদা আবেগের। তবে মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আরও বিশেষ। সেদিন গ্যালারিতে শুধু একজন কিংবদন্তি ফুটবলারকে দেখার অপেক্ষা থাকবে না, থাকবে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া প্রিয় অধিনায়ককে বিদায় জানানোর মুহূর্তও।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ