পেনাল্টি মিসের আক্ষেপ, মুহূর্তেই দুর্দান্ত গোলে জবাব মেসির
পেনাল্টি মিস করে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের অনাকাঙ্ক্ষিত রেকর্ড নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি আর্জেন্টাইন অধিনায়ক। দারুণ এক গোলে জবাব দিয়েছেন তিনি। ফলে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেল দলটি।
ডালাসে ম্যাচের শুরুতেই লাওতারো মার্তিনেজকে বক্সের ভেতরে ফাউল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক নিতে এসে পোস্টের বাইরে শট মারেন মেসি। চলমান বিশ্বকাপে এটিই প্রথম পেনাল্টি মিসের ঘটনা।
এই মিসের ফলে বিশ্বকাপে মেসির পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়ায় তিনটিতে। এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। ফলে ঘানার সাবেক তারকা আসামোয়া জিয়ানকে ছাড়িয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডের একক মালিক হন আর্জেন্টাইন মহাতারকা।
তবে ম্যাচের অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত এক গোলে সেই আক্ষেপ ভুলিয়ে দেন মেসি। তার অসাধারণ ফিনিশিংয়ে উল্লাসে ফেটে পড়ে ডালাসের গ্যালারিতে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা।
এদিকে ম্যাচটি দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো কিংবদন্তি মারিও কেম্পেস। সেই আসরে সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি।
মতামত দিন