Views Bangladesh Logo

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে স্ত্রী আন্তোনেলার আবেগঘন বার্তা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় নিজের অবস্থান আরো শক্ত করলেন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মেসির ঝলক যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি গ্যালারিতে বসে তার সাফল্যের মুহূর্তগুলো উপভোগ করেছে তার স্ত্রী ও তিন সন্তান।

ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের কিছু বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেন আন্তোনেলা রোকুজ্জো। পোস্টের ক্যাপশনে আন্তোনেলা মেসির প্রশংসা করে লেখেন, “চলো আর্জেন্টিনা। লিও, তোমার জন্য আমরা সবসময় গর্বিত। তুমি অসাধারণ।”

মেসির স্ত্রীর এই বার্তা অল্প সময়েই ভক্তদের নজর কাড়ে। দীর্ঘ ক্যারিয়ারে ফুটবলের এই মহানায়কের সুখ-দুঃখ, ব্যর্থতা ও অর্জনের নীরব সঙ্গী হিসেবে পরিচিত আন্তোনেলার এমন মন্তব্য অনেকের কাছেই ছিল আবেগঘন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ