Views Bangladesh Logo

দুর্দান্ত পারফরম্যান্সে মিয়ামিকে জিতিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন মেসি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ফের আলোচনার কেন্দ্রে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসি। গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) নতুন রেকর্ড গড়েছেন তিনি। ইন্টার মায়ামি সিএফ-এর হয়ে সবচেয়ে কম ম্যাচে ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করলেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

টরন্টো এফসির মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে মিয়ামি। দলের জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। এই ম্যাচেই মাত্র ৬৪ ম্যাচে ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট মিলিয়ে ১০০ গোল অবদানের রেকর্ড গড়েন তিনি। এমএলএস ইতিহাসে এত দ্রুত এই কীর্তি আর কারও নেই। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সেবাস্তিয়ান জিওভিনকো। শততম গোল অবদানে পৌঁছাতে তার লেগেছিল ৯৫ ম্যাচ। সেখানে মেসি একই অর্জন করেছেন আরও ৩১ ম্যাচ

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। প্রথমার্ধের শেষদিকে রদ্রিগো ডি পলের শট থেকে এগিয়ে যায় সফরকারীরা। এরপর দ্বিতীয়ার্ধে মেসির নিখুঁত পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেজ।

এরপর আক্রমণের গতি আরও বাড়ায় মায়ামি। ৬৮ মিনিটে সার্জিও রেগুইলনের গোলে স্কোরলাইন হয় ৩-০। ম্যাচের ৭৫ মিনিটে নিজের নামও স্কোরশিটে তোলেন মেসি। ডি পলের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। শেষ দিকে দুটি গোল শোধ দেয় টরন্টো এফসি। স্বাগতিকদের হয়ে দুইবার জাল খুঁজে পান এমিলিও আরিস্তিজাবাল। তবে তাতে জয়ের পথে কোনো বাধা তৈরি হয়নি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ১২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল এসসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ