অবশেষে বিয়ের ছবি প্রকাশ করলেন মেহজাবিন
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বিয়ে করেছেন প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীবকে। দীর্ঘ ১৩ বছরের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।
বিয়ের আয়োজনে কঠোর গোপনীয়তা বজায় রাখা হলেও শেষ পর্যন্ত নিজেই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। বিয়ের সাজে মোহনীয় রূপে সাদা লেহেঙ্গায় ধরা দেন তিনি।
সামাজিক মাধ্যমের পোস্টে মেহজাবীন জানান, ২০১২ সালের ৯ এপ্রিল প্রথমবারের মতো আদনান আল রাজীবের সঙ্গে দেখা হয়েছিল তার। ১৩ বছর পর সেই সম্পর্ক নতুন রূপ নিল বিয়ের মাধ্যমে।
গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে তাদের আকদ সম্পন্ন হয়। এরপর ঢাকার অদূরে একটি রিসোর্টে কঠোর গোপনীয়তায় হয় গায়ে হলুদ। আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় নিষেধাজ্ঞা থাকলেও কিছু ছবি ফাঁস হয়ে যায় সেদিনই।
বিয়ের আয়োজনে ছিলেন বিনোদন অঙ্গণের অনেক তারকাই। নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ ও জেফার রহমান অংশ নেন এতে।
দীর্ঘদিন ধরেই শোবিজ অঙ্গণে মেহজাবীন ও রাজীবের প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তাদের বিয়ে হয়েছে এমন কথাও আলোচনায় ছিল। তবে তারা কখনো এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে