ঢাকা-৮ আসনে মেঘনা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।
এর আগে, গণঅধিকার পরিষদে যোগ দেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। একইসঙ্গে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে