Views Bangladesh Logo

গণমাধ্যম কমিশনের উদ্যোগ, জুনের মধ্যে পরামর্শক কমিটি: তথ্যমন্ত্রী

দেশের গণমাধ্যম খাতকে সমন্বিত নীতিমালার আওতায় আনতে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়।

মন্ত্রী বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনাকে একটি সমন্বিত রেগুলেটরি কাঠামোর মধ্যে আনার জন্য সরকার কমিশন গঠনের পরিকল্পনা বাস্তবায়ন করছে। গণমাধ্যম খাতে শৃঙ্খলা ও নীতিগত কাঠামো নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই প্রক্রিয়ায় সব অংশীজনকে যুক্ত করা হচ্ছে এবং ইতোমধ্যে একটি যৌথ অগ্রযাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জুনের মধ্যে পরামর্শক কমিটি গঠন করে একটি খসড়া প্রস্তাব সরকারের কাছে জমা দেওয়া হবে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী জুলাইয়ের মধ্যেই কমিশন–সংক্রান্ত প্রস্তাব চূড়ান্তভাবে সরকারের কাছে উপস্থাপন করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ