Views Bangladesh Logo

৩ মে থেকে সারাদেশে মিলবে হামের টিকা

দেশে হামের বিস্তার ঠেকাতে আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রোববার সকাল থেকে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

রোববার ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ এবং বরিশাল জেলায় এই কর্মসূচি শুরু হবে। পরে তা ধাপে ধাপে সারাদেশে বিস্তৃত করা হবে।

তিনি আরও জানান, ৩ মে থেকে অন্যান্য জেলা ও উপজেলাতেও পর্যায়ক্রমে টিকাদান কার্যক্রম চালানো হবে, যাতে দেশের সব শিশু টিকার আওতায় আসে।

স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে হামের বর্তমান পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার মতে, এই প্রাদুর্ভাব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা উদ্বেগের দিক থেকে করোনার মহামারীর চেয়েও কম নয়।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধির কারণেই জরুরি ভিত্তিতে এই বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ