Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ এবং ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৭৫০ জনে পৌঁছেছে।

এদিকে, নতুন শনাক্ত ১২৮ জনসহ ১৫ মার্চ থেকে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২৬ জনে।

একই সময়ে আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ