Views Bangladesh Logo

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

 VB  Desk

ভিবি ডেস্ক

সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে দেশজুড়ে ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী চিহ্নিত করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হাম পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৪ জনে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে ৬৫০।

গত ২৪ ঘণ্টার (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হিসাবে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬ জন এবং ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ১৩৬ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭২ হাজার ৪০৫ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮ হাজার ৭৮২ জন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ