Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশজুড়ে ১ হাজার ২৪ জন নতুন রোগী এই রোগে আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এতে গত ১৫ মার্চ থেকে ২ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯ হাজার ৩২৫ জনে।

শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৭২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর ফলে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ জনে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৬ হাজার ৯১১ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ২২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত রোগীদের মধ্যে কেউ মারা যায়নি। তবে এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া ৪৯ জন প্রাণ হারিয়েছেন। নতুন চারজনসহ এখন পর্যন্ত দেশে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে এবং জনসাধারণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ