Views Bangladesh Logo

হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১২

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এই রোগের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯১২ জন।

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ শিশুর মধ্যে হাম রোগে ৪ জনের এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। অন্যদিকে, হামের লক্ষণ বা উপসর্গ নিয়ে সন্দেহজনক মৃত্যুর মোট সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে শিশুদেরকে দ্রুত টিকাদানের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ