হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ৭৮৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকায় তিনজন এবং সিলেটে একজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৩১ জনে।
এ ছাড়া একই সময়ে আরও ৯৩৮ জনকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন।
মতামত দিন