Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৩১

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৩৩ শিশু হাম বা হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩১ জনে।

শনিবার (৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৬৩৮ শিশু এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। ফলে দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭৩১ জনে।

এ সময়ের মধ্যে নতুন আক্রান্ত ৮৩৩ শিশুর মধ্যে ১০১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। বাকি ৭৩২ জন হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় ৭০৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৬৭৫ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৪ হাজার ৬৯৩ জন হাম-সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ হাজার ৫২৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে মোট ৮৭ হাজার ৯৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ