Views Bangladesh Logo

হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, মোট ৩৩৬

 VB  Desk

ভিবি ডেস্ক

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) দেশে আরও ১২ শিশু মারা গেছে। এর মধ্যে একজনের হাম শনাক্ত হয়েছিল, বাকি ১১ জনের ছিল হামের উপসর্গ। এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৩৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর তথ্যে দেখা যায়, হাম শনাক্ত হওয়া শিশুটি মারা গেছে ঢাকায়। আর হামের উপসর্গে মারা গেছে বরিশালে ১ জন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন এবং সিলেটে ১ জন।

এর আগে ৪ মে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছিল হাম ও হামের উপসর্গে। সামগ্রিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ২৭৯ শিশু এবং হাম শনাক্তের পর আরও ৫৭ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৯৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৩৮ জন। একই সময়ে ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ