Views Bangladesh Logo

হামে আক্রান্ত ও উপসর্গে রোগী লাখ ছাড়াল, মৃত্যু ৬৬৬

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশে চলতি বছর হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭৭ জন। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জনের শরীরে এবং উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯০৪ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন আরও ১ হাজার ৯ জন।

চলতি বছর এখন পর্যন্ত হাম ও সংশ্লিষ্ট জটিলতায় মোট ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় শনাক্ত হওয়া রোগীর মৃত্যু ৯৩ জন এবং উপসর্গযুক্ত রোগীর মৃত্যু ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ হাজার ১৮৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ২৯৭ জন। এরপর রাজশাহীতে ৮৯, সিলেটে ৭৫, চট্টগ্রামে ৫৮, বরিশালে ৫৭, ময়মনসিংহে ৫৫, খুলনায় ২৭ এবং রংপুর বিভাগে ৮ জনের মৃত্যু হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, প্রতিদিন গড়ে প্রায় এক হাজারের বেশি মানুষ হামে আক্রান্ত হচ্ছে। যদিও শনাক্ত রোগীর সংখ্যায় বড় ধরনের ওঠানামা নেই, তবু প্রতিদিন তিন থেকে ছয়জনের মৃত্যু উদ্বেগের বিষয়। সরকারি হিসাবের বাইরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

তারা বলেন, এখনও পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রটোকল প্রকাশ করা হয়নি। ফলে চিকিৎসকরা সমন্বিত নির্দেশনা পাচ্ছেন না। একই সঙ্গে শিশুমৃত্যুর কারণ বিশ্লেষণে প্রয়োজনীয় ডেথ রিভিউ বা ক্লিনিক্যাল অডিটও হচ্ছে না। 

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ