হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর, মোট মৃত্যু ৪৩২
সারাদেশে হাম ও হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৭ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার (১৩ মে ২০২৬) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ১৫০ জন এবং সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ে ৩৮ হাজার ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৩ হাজার ৮৩২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা প্রয়োজন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে