পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। এতদিন তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়নের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর ফলে পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে আব্দুল মান্নানের দায়িত্ব পালন এখন নিয়মিত নিয়োগের ভিত্তিতে কার্যকর হলো।
বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে থাকা আব্দুল মান্নান গত ১৭ মে থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ওই সময় থেকেই তিনি সংস্থাটির নিয়মিত কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
এবার সরকার তাঁকে পেট্রোবাংলার পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় অতিরিক্ত দায়িত্বের পরিবর্তে নিয়মিতভাবেই তিনি সংস্থাটির নেতৃত্ব দেবেন। জ্বালানি ও খনিজসম্পদ খাতের গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় সংস্থার চেয়ারম্যান হিসেবে তাঁর এ নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে।
মতামত দিন