এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার
আগামীকাল শুক্রবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় এই ভর্তি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। সকাল সাড়ে ৯টায় প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে।
এ ছাড়াও জানানো হয়, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা কেবল প্রবেশপত্র আনতে পারবেন এবং কালো বলপয়েন্ট কলম, ঘড়ি, ক্যালকুলেটর বা ইলেকট্রনিক ডিভাইস ছাড়া অন্য কিছু সঙ্গে রাখা যাবে না। সেই সঙ্গে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষার হলে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন