এমবাপ্পের গোলে এগিয়ে ফ্রান্স
বিশ্বকাপে নকআউট পর্বের টিকিটের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স। ইরাকের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখাচ্ছিল দিদিয়ের দেশমের দল। সেই চাপের ফল আসে প্রথমার্ধের মাঝামাঝি সময়ে। সতীর্থদের দারুণ এক আক্রমণ থেকে সুযোগ পেয়ে নির্ভুল ফিনিশে ইরাকের জালে বল জড়িয়ে দেন এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে টুর্নামেন্টে নিজের গোলসংখ্যাও আরও বাড়ালেন ফরাসি অধিনায়ক। সেনেগালের বিপক্ষে জোড়া গোলের পর ইরাকের বিপক্ষেও গোলের দেখা পেলেন তিনি।
গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করছে ইরাক। তবে ফ্রান্সের সংগঠিত রক্ষণ ও মাঝমাঠের নিয়ন্ত্রণের কারণে এখন পর্যন্ত খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি এশিয়ার দলটি।
বর্তমানে বোস্টনে ফ্রান্স ১–০ গোলে এগিয়ে আছে। এই ফল বজায় থাকলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এর টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
মতামত দিন