Views Bangladesh Logo

কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাদপন্থীরা

 VB  Desk

ভিবি ডেস্ক

তাবলিগ-জামাতের বাংলাদেশের মারকাজ কাকরাইল মসজিদে অবস্থান নিলেন দিল্লির নিজামুদ্দীনের মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টার পর সাদপন্থীদের একটি দল মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন।

আজ সকালে রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে আসা হাজার হাজার সাদপন্থীরা কাকরাইল মসজিদে অবস্থান নেয়ার উদ্দেশে ঢাকায় প্রবেশ করেন।

এদিন সকাল সাড়ে ৮টার দিকে আগারগাঁও থেকে ফার্মগেট ও কাওরান বাজার হয়ে কাকরাইল মসজিদের দিকে যেতে দেখা যায় সাদপন্থীদের। এ সময় তারা সারিবদ্ধ হয়ে হেঁটে মসজিদের দিকে যেতে থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, সকালে কাকরাইল মসজিদ ছাড়ার কথা থাকলেও গতকাল রাতেই তাবলিগের শূরায়ে নিজামপন্থিদের (মাওলানা জুবায়েরপন্থি) অধিকাংশ মসজিদ ছেড়ে চলে গেছেন। সকালে অল্প কিছু লোক মসজিদে অবস্থান করেন। তারা প্রশাসনকে মসজিদ বুঝিয়ে দেন।

এর পরই রমনা থানার ডিসি মাসুদ আলমের কাছ থেকে কাকরাইল মসজিদের সবকিছু বুঝে নিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেন মাওলানা সাদের অনুসারীরা।

এদিকে এর জেরে আজ সকাল থেকে কাকরাইলে নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ