Views Bangladesh Logo

৪ দফা দাবিতে শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের লং মার্চ আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার শাহবাগে লং মার্চ কর্মসূচি পালন করবে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)এর শিক্ষার্থীরা।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জেনারেল ম্যাটস স্টুডেন্টস ইউনিটি কাউন্সিল এই কর্মসূচির ঘোষণা দেয়।

বিবৃতিতে বলা হয়, ‘সকল ডিপ্লোমা ডাক্তার, পেশাজীবী, চাকরিপ্রার্থী, ইন্টার্ন এবং সাধারণ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, গত ৪ ফেব্রুয়ারির সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার সকাল ১০টায় শাহবাগে লং মার্চ অনুষ্ঠিত হবে।’

এ ছাড়াও অংশগ্রহণকারীদের নিজ নিজ অবস্থান থেকে সংগঠিত হয়ে অন্তত দুই দিনের প্রস্তুতি নিয়ে লং মার্চে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তাদের দাবি যথাযথভাবে পূরণ হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. ১০ম গ্রেডের শূন্য পদসমূহে দ্রুত নিয়োগ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করা।
২. পাঠ্যক্রম সংস্কার ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা।
৩. প্রস্তাবিত “অ্যালাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বাধীন ‘বাংলাদেশ মেডিকেল এডুকেশন বোর্ড’ গঠন।
৪. আন্তর্জাতিক মান ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের স্বীকৃতি অনুযায়ী ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ