আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘টাইম আউট’ হলেন ম্যাথুস
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাটার হিসেবে 'টাইমড আউট' হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামতে দেরি করায় আম্পায়ার 'টাইমড আউট' দেন তাঁকে। কোনো বল খেলার আগেই টাইম আউট হন অ্যাঞ্জেলো ম্যাথিউ।
যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথুস। পরে আরেকটি হেলমেট আনা হয়। কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি তিনি। এর মধ্যে আম্পায়ারের কাছে এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী আবেদন করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
নিয়ম অনুযায়ী, কোনো ব্যাটার আউট হয়ে যাওয়া বা অবসর নেওয়ার পর যে ব্যাটার আসবেন, তাকে অথবা অন্য ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে পরবর্তী বল মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। অন্যথায় যে ব্যাটসম্যান নামছেন, তাকে টাইম আউট হতে হবে।
সাকিবের আবেদনে নিয়ম অনুযায়ী সাড়া দেন আম্পায়ার। কারণ ততক্ষণে পেরিয়ে গেছে প্রায় পাঁচ মিনিট। এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি ম্যাথুস। সাজঘরে ফেরার সময় হেলমেট ছুঁড়ে মারেন তিনি। পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কানদের হয়ে সেঞ্চুরি করা আসালাঙ্কা।
ধারাভাষ্যে বলা হচ্ছে, বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে টাইম আউট দিয়েছেন আম্পায়াররা।
ম্যাথুসকে জোরপূর্বক মাঠ ছাড়তে বাধ্য করা হয়। তিনি হেলমেট ছুঁড়ে ফেলে হতাশা প্রকাশ করেন। তাঁর এমন আউট শ্রীলঙ্কাকে বেশ পেরেশানিতেই ফেলে দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে