Views Bangladesh Logo

টিআরএনবি'র সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

টিআরএনবি'র (টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ) নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টিভির মাসুদুজ্জামান রবিন এবং দৈনিক ইনকিলাবের ফারুক হোসাইন।

অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ টেকশহরের আল আমিন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক পদে সমকালের হাসনাইন ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।

নির্বাহী কমিটির তিনজন নির্বাচিত সদস্য হচ্ছেন ইত্তেফাকের সমীর কুমার দে, সময় টিভির শুভ খান এবং ডেইলি স্টারের মাহমুদুল হাসান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্বাস ফারুক এবং নির্বাচন কমিশনার ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ হাসান ভুঁইয়া ও ইসমাইল হোসাইন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ