Views Bangladesh Logo

সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুন লেগেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়ে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সাজেকে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে’।

সাজেক ভ্যালিতে এ মূহুর্তে অবস্থান করছেন ভ্রমণ গ্রুপ টিজিবি’র নির্বাহী ইমরানুল আলম। ফেসবুক পোস্টে তিনি জানান, আগুনের পরিস্থিতি ভয়াবহ। সাজেকের ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক সহ বেশ কয়েকটি রিসোর্ট আগুনে পুড়ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ