জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুক্রবার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর থেকে গণঅনশনে বসবেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১১টায় যমুনা অভিমুখী সড়কে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৪ মে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দিনটিকে 'কালো দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জবির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে বিশাল সমাবেশ করা হবে। এরপর আন্দোলনকারীরা একত্রিত হয়ে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ করবেন বলেও জানান তিনি।
অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, ' শুক্রবার থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেবেন, যাতে তারা সিআর গ্রুপে জানিয়ে দেন—সব বিভাগের সব সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিলে তাদের সেমিস্টারের উপস্থিতি (অ্যাটেনডেন্স) হিসেব করা হবে'।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে