Views Bangladesh Logo

দ্বাদশ জাতীয় সংসদে মাশরাফিসহ হুইপ হলেন পাঁচজন

 VB  Desk

ভিবি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত মাশরাফি বিন মর্তুজাসহ পাঁচজন হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দায়িত্ব প্রাপ্ত অন্যরা হলেন- জয়পুরহাট-২ আসন থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচিত ইকবালুর রহিম, কক্সবাজার সদর আসন থেকে নির্বাচিত সাইমুম সরওয়ার কমল ও নারায়ণগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত নজরুল ইসলাম বাবু।

এর আগে মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একাদশ জাতীয় সংসদেও চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ