নড়াইলে মাশরাফিসহ ৯০ জনের নামে মামলা
আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জনের নামে মামলা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাস মালিক সমিতির সভাপতি সরদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে