Views Bangladesh Logo

সাংগ্রাই উৎসবে জলকেলিতে মারমা তরুণ-তরুণীরা

নিজেদের প্রধান সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলিতে মেতেছেন বান্দরবানের মারমা তরুণ-তরুণীরা।

অতীতের ভুল-ভ্রান্তি, দুঃখ-কষ্ট, গ্লানি ধুয়ে-মুছে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে চলছে চারদিনের এই সাংগ্রাই উৎসব।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কুহালং ইউনিয়নের হেডম্যানপাড়ায় সাঙ্গু নদীর চরে জলকেলি উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং ও হ্লা মেনু এবং সাংগ্রাই উৎসব উদযাপন কমিটির সভাপতি নু মং প্রু।

দলবদ্ধভাবে এই মৈত্রী জল ছেটানোর প্রতিযোগিতায় অংশ নেন হেডম্যান পাড়াসহ আশেপাশের পাহাড়ি গ্রামগুলোর মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা।

সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে-গানে উৎসব মাতিয়ে তোলেন শিল্পীরা। ছিল দলবদ্ধ নারী-পুরুষ নৌকা বাইচ ও তৈলাক্ত বাঁশ আরোহন প্রতিযোগিতাও।

চতুর্থ ও শেষদিন বুধবার (১৬ এপ্রিল) সাংগ্রাই উৎসবের মূল আকর্ষণ মৈত্রী পানিবর্ষণ বা জলকেলি হবে স্থানীয় রাজার মাঠে বিকাল তিনটায়। চলবে সাংস্কৃতিক পরিবেশনাও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ