Views Bangladesh Logo

সিগারেটের আগুনে পুড়লো মার্কেট

ট্টগ্রাম নগরের বাকলিয়ায় মার্কেটে আগুন লেগে পুরে গেছে বেশ কয়েকটি দোকানপাট। বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাকলিয়ার মদিনা মসজিদের সামনের মার্কেটে সিগারেটের আগুন থেকে ওই দুর্ঘটনার সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

লামার বাজার ও চন্দনপুরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ