Views Bangladesh Logo

১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন পেলে ঈদুল ফিতরে সাত দিনের ছুটি

 VB  Desk

ভিবি ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ মার্চকে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। প্রস্তাবটি অনুমোদিত হলে এবারের ঈদে মোট ছুটি দাঁড়াবে সাত দিন।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। সম্ভাব্য এ তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ দিনের ছুটির সূচি নির্ধারণ করেছে। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকবে।

নির্ধারিত তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি নির্ধারিত রয়েছে। ফলে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলে ঈদের আগে টানা চার দিনের ছুটি মিলবে। ঈদের দিন ও পরবর্তী দুই দিনসহ মোট ছুটি হবে সাত দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হবে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পর ছুটি দেওয়া হলে তা ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ বিরতিতে পরিণত হতে পারে। সে কারণেই ঈদের আগে অতিরিক্ত ছুটির প্রস্তাব বিবেচনায় আনা হয়েছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জনগণের সুবিধা বিবেচনায় ছুটি বাড়ানো হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ