Views Bangladesh Logo

১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

সরকার আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস ও বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা, হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, ব্যাংক কার্যক্রম চালু রাখার নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেবে এবং আদালতের কার্যক্রম সম্পর্কিত নির্দেশনা বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেবে।

এই সিদ্ধান্ত নির্বাহী আদেশের মাধ্যমে নেওয়া হয়েছে এবং সরকারি কর্মসূচিতে সাধারণ জনগণের সুবিধা নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ