প্রবাসী ট্রাইব্যুনালবিষয়ক সেমিনারে যোগ দিতে কানাডা গেলেন মনজিল মোরসেদ
কানাডার টরন্টোয় ‘বাংলাদেশে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে যোগ দিতে ঢাকা ছেড়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ফ্লাইটে তিনি টরন্টোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে এইচআরপিবি।
আগামী ১৯ সেপ্টেম্বর টরন্টোতে এইচআরপিবির কানাডা শাখার আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কানাডার হাউস অব কমন্সের সাবেক আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য মারিয়া মিন্নার। এ ছাড়া কানাডাপ্রবাসী কমিউনিটির নেতারাও অনুষ্ঠানে বক্তব্য দেবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে প্রবাসীদের জন্য পৃথক ট্রাইবুনাল গঠনের প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেমিনারে আলোচনা হবে।
মতামত দিন