অন্তর্বর্তী সরকারের অনেক কাজই মিডিয়া দেখে না: মির্জা ফখরুল
তিন মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার অনেক কাজ করেছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার এর মধ্যে অনেক কাজই করেছে। কিন্তু মিডিয়ার মধ্যে অনেকেই কোনো সাফল্য দেখতে পান না।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট ভবনে আয়োজিত বাংলাদেশ ইউথ পার্লামেন্ট-২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকারকে সময় দিতে হবে। তাদের আমরা দায়িত্ব দিয়েছি। মিডিয়ার মধ্যে অনেকেই কোননো সাফল্য দেখতে পান না। তারা এই তিন মাসে অনেক কাজ করেছেন। সংস্কারে অনেকগুলো কমিশন গঠন করেছেন, ফ্যাসিবাদের বেশ কিছু দোসর আটক করেছেন, সব কিছু এক সাথে সম্ভব নয়। তরুণদের অনুরোধ করবো, আপনারা ধৈর্য ধরুন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যাদের নেতৃত্বে এই সরকার গঠন হয়েছে, যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছেন তাই তারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন। একটা কথা আমাদের মনে রাখতে হবে, এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হারিয়ে গেলে আমাদের জাতি হিসেবে অস্তিত্ব বিপন্ন হবে। আমি কথাটা জোর দিয়ে বলতে চাই।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে