Views Bangladesh Logo

দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বহু মানুষকে: হুইপ নিজান

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান আন্তর্জাতিক সংঘাত দ্রুত বন্ধ না হলে আগামী দুই মাসের মধ্যে রাজধানী ঢাকার বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহর ছাড়তে বাধ্য হতে পারেন।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুইপ নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি শুধু আন্তর্জাতিক পরিমণ্ডলেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও পড়তে পারে।

তিনি আরও বলেন, এই বৈশ্বিক সংঘাত অব্যাহত থাকলে দেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। তাই এখন থেকেই সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। পাশাপাশি ধৈর্য, সতর্কতা ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ