Views Bangladesh Logo

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের উত্তর নন্দীপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে উত্তর নন্দীপাড়ার ৬ নম্বর সড়কের একটি ১০ তলা নির্মাণাধীন ভবনের ছাদের ওপর নামাজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরিফ সরদার জামালপুরের ইসলামপুর উপজেলার পোড়ারচর সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর সবুজবাগের মানিকদিয়া চেয়ারম্যান বাড়ি এলাকায় ভাড়া থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ