Views Bangladesh Logo

ইউরোপা লিগেও জায়গা হচ্ছে না ম্যানইউয়ের

 VB  Desk

ভিবি ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১-০ গোলের এই হারের ফলে ইউরোপা লিগেও জায়গা হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত এ ম্যাচের ৭০তম মিনিটে হ্যারি কেনের পাস থেকে বায়ার্ন মিউনিখের জয়সূচক একমাত্র গোলটি করেন কিংসলে কোমান। এতে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে বাভারিয়ানরা। অন্যদিকে বেশ কিছু সুযোগ কাজে লাগাতে পারেনি এরিক টেন হাগের শিষ্যরা। এতে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে।

শেষ ষোলোতে কোয়ালিফাই করতে হলে বায়ার্নের বিপক্ষে জিততেই হতো রেড ডেভিলদের। অন্যদিকে ১৩ পয়েন্ট নিয়ে আগেই নকআউট নিশ্চিত করে রেখেছিল বায়ার্ন। কোপেনহেগেন ও গ্যালাতাসারে পয়েন্ট ছিল সমান ৫ করে। ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে ছিল রেড ডেভিলসরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ