রাজবাড়ীতে চোর সন্দেহে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা
রাজবাড়ীতে চোর সন্দেহে মো. নাজমুল মোল্লা নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত নাজমুল মৃত আহাম্মদ মোল্লার ছেলে।
জানা গেছে, শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার মাধবপুর বাজারের পল্লী বিদ্যুৎ এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরির চেষ্টার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এ সময় চোর সন্দেহে নাজমুলকে আটক করে গণপিটুনি দেয়া হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন, গণপিটুনির ঘটনায় নাজমুলের স্ত্রী অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। ময়নাতদন্তের জন্য পুলিশ নাজমুলের মরদেহ রাজবাড়ী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে