Views Bangladesh Logo

রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে একজনকে হত্যা

রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় গুলি করে একজনকে হত্যা করা হয়েছে।


মঙ্গলবার রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় ৩০ থেকে ৩৫ বছর বয়সি এক যুবককে গুলি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, নিহত ব্যক্তির মাথায় ও বগলে গুলির জখম রয়েছে। এখনও তার পরিচয় জানতে পারেনি পুলিশ।

নিউ মার্কেট থানার ওসি মো. আইয়ুব বলেন, 'রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় একজনকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে গিয়ে অনেক রক্ত দেখেছি। তবে কে গুলিবিদ্ধ হয়েছেন এখনো জানি না। গুলিবিদ্ধ ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের একটি দল সেখানে গেছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ