Views Bangladesh Logo

বাড্ডায় ঘরে ঢুকে যুবককে গুলি

রাজধানীর উত্তর বাড্ডায় ঘরে ঢুকে রানা (৩৫) নামের এক এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ রানা বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদীতে ।

ডান পায়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রানা বলেন, শনিবার উত্তর বাড্ডায় ছোট ভাইয়ের বাসায় দাওয়াত খাওয়ার পর বাসায় ফিরে তিনি ঘুমিয়ে ছিলেন। তার আরেক পরিচিত জয় নামের এক যুবকও ওই বাসায় ছিলেন। রাত ১০টার দিকে বাসার দরজায় কড়া নাড়লে ভেতর থেকে জিজ্ঞেস করা হয় 'কে?', কিন্তু বাইরে থেকে কোনো সাড়া-শব্দ আসেনি। সাড়া-শব্দ না পেয়ে জয় দরজা খুলে প্রধান ফটকের দিকে যান।

তিনি আরও বলেন, ঠিক এমন সময় হঠাৎ দরজা দিয়ে তামিমসহ আরো দুজন ভেতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আমার ডান পায়ে গুলি করে। গুলিটি আমার ডান পায়ের হাঁটুর উপরে লাগে। গুলি করেই তারা দ্রুত পালিয়ে যায়।

রানার স্বজনদের অভিযোগ, রানার বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তামীম দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ার জেরে ধরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ