Views Bangladesh Logo

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ময়নাল হোসেন নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে প্রয়াত খোরশেদ আলমের ছেলে।

মামলার বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২১ সালে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে আসামি ময়নাল হোসেন তার প্রতিবেশী দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশু উম্মে হাবিবা মীমকে ধর্ষণ শেষে হত্যা করে। এরপর শিশুটির লাশ পলিথিনে পেঁচিয়ে টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে। পরে পুলিশ সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত উম্মে হাবিবার মীমের মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে এ রায় দেওয়া হয়। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ