Views Bangladesh Logo

খুলনায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় ছেলে কারাগারে

খুলনায় নিজের মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে মাসুম বিল্লাহ (৩০) নামের এক ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (রূপসা) এর বিচারক অপূর্ব বালা আদেশ দেন। তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

মাসুম বিল্লাহকে বুধবার রাতে রূপসার রামনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি শামসুল হক ও সাহারা বানুর ছেলে। ভুক্তভোগী মা সাহারা বানু ৫ ফেব্রুয়ারি আদালতে ছেলের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে বড় ছেলে মাসুম মায়ের ভরপোষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৬ কাঠা জমি নিজের নামে লিখে নেন। এরপর থেকে মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু হয়। তিনি মাকে ঘর থেকে বের হওয়ার জন্য চাপ দিতেন, আত্মীয়-স্বজন বা ভাই-বোনদের ঢুকতে দিতেন না।

গত ১ জানুয়ারি সকাল ১০টার দিকে মাসুম গলা ধরে মা সাহারা বানুকে ঘর থেকে বের করে মারধর করেন। এ সময় পুত্রবধূও মারধর করেন। আহত মা সাহারাকে প্রতিবেশীরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। থানায় অভিযোগের পর মাসুম হুমকি দেন, মা কে মারার মতো কাজ করলে।

মামলাটি গ্রহণ করে আদালত মাসুমকে গ্রেপ্তারের নির্দেশ দেন। বুধবার রাতে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার সকালে আদালতে উপস্থিত করে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ