পাবনায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত
পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মন্টু মিয়া (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মন্টু মিয়া ভাঙ্গুড়া পৌরসভার কলেজপাড়া মহল্লার বাসিন্দা এবং স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে