Views Bangladesh Logo

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ময়মনসিংহ নগরীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে নগরীর ঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে ময়মনসিংহ জিআরপি থানার ওসি আকতার হোসেন জানান।

নিহত মো. মুসা (৩০) গাজীপুরের উত্তর সালনা এলাকার কোরবান আলীর ছেলে। আহতদের মধ্যে শামীম নামে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

জিআরপি জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেন নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ছাদ থেকে মুসা, শামীমসহ তিন যুবক পড়ে যান। স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন।

ওসি আকতার হোসেন বলেন, জামালপুরে মুসার ভাইয়ের মুরগির খামার রয়েছে। তিনি সেখানে যাচ্ছিলেন।

কিভাবে এই ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ