Views Bangladesh Logo

পিঠা খাওয়ানোর কথা বলে ঘরে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

খুলনার কয়রা উপজেলায় পিঠা খাওয়ানোর কথা বলে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। পরে রোববার ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শিশুটি প্রতিবেশী সাইফুল মোল্লার বাড়ির সামনে খেলছিল। এ সময় বৃষ্টি শুরু হলে সে ওই বাড়ির বারান্দায় আশ্রয় নেয়। তখন সাইফুল শিশুটিকে পিঠা খাওয়ানোর কথা বলে ঘরের ভেতরে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন।

শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। এ সময় তিনি একটি কাঠের পিড়ি দিয়ে অভিযুক্তের মাথায় আঘাত করলে সাইফুল আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ