Views Bangladesh Logo

রাতের আঁধারে ঘরে ঢুকে সাবেক স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে হত্যা

গুড়ায় রাতে আঁধারে ঘরে ঢুকে সাবেক স্ত্রী ও শাশুড়িকে কোপানোর পর পালিয়ে গেছেন রুবেল হোসেন নামের এক যুবক।

নিহতরা হলেন, সদর উপজেলার সাবগ্রামের আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে সখিনা বেগম (৩৫)। অভিযুক্ত রুবেল হোসেন সখিনা বেগমের সাবেক স্বামী।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে ঘরে ঢুকে সখিনা ও তার মা আনোয়ারাকে কুপিয়ে জখম করেন রুবেল। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার দিকে সখিনা ও শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে আনোয়ারা মারা যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মঈনুদ্দিন জানান, ‘পারিবারিক কলহের জেরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে রুবেল তার সাবেক স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে’।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ