ভোলায় রাস্তায় একা পেয়ে একজনকে কুপিয়ে হত্যা
ভোলার চরফ্যাশন উপজেলায় একা পেয়ে ভূট্টু (৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার নিহতের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, মাদকের বেচা-বিক্রির শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ভূট্টুকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এরপর হত্যাকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে এবং হত্যাকারীদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মাদকের কারবারী নিয়ে হত্যাকান্ড হতে পারে। নিহতের নামে মাদকের মামলা রয়েছে বলে তিনি দাবি করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে