Views Bangladesh Logo

পাবনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে রাউতি গ্রামের ইবতেদায়ি মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) সাবেক সদস্য ছিলেন। নিহতের নাম বকুল (৪৫)। তিনি সাঁথিয়া উপজেলার ধুলাউরি ইউনিয়নের বাসিন্দা রওশন আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বকুল আগে চরমপন্থি দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং পরিবারের জন্য ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রোববার রাতে ধানবোঝাই গাড়ি নিয়ে পাশের একটি বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার গলার শিরা কেটে ফেলে এবং শরীরে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘বকুল চরমপন্থি দলের সাবেক সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ