Views Bangladesh Logo

খাগড়াছড়িতে একজনকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির দীঘিনালায় স্বর্ণ কুমার ত্রিপুরা নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার পোমাং পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত স্বর্ণ কুমার পেশায় বাবুর্চি ছিলেন। তিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে দীঘিনালা থানার ওসি মোঃ জাকারিয়া জানান, গভীর রাতে গুলির শব্দ শুনলেও ভয়ে কেউ বাড়ি থেকে বের হননি। পরে মঙ্গলবার সকালে স্বর্ণের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পিঠে গুলির আঘাতের চিহ্ন ছিল।

ওসি বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বর্ণ কোনো আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল না।’

তিনি আরও বলেন, ‘আমরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ