Views Bangladesh Logo

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুর আলম মাসুদ (৪৫) নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।

তিনি ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা এবং সততা অয়েল মিলসের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প উপায়ে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতাল হয়ে ঢাকায় স্থানান্তর করে। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান মাসুদ।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ